সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক

ইলেকশন আসলে ধর্মকে ব্যবহার করে একটা দল

-----------শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ইলেকশন আসলে ধর্মকে ব্যবহার করে একটা দল

চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর- হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ কর্মসূচি।

পথসভা ও উঠান বৈঠকে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই মুসলমান, বাংলাদেশে মুসলমানের সংখ্যা ৯৫%। ইলেকশন আসলে ধর্মকে ব্যবহার করে একটা দল। বিশেষ করে গ্রামের নারীরা অত্যন্ত নরম মনের মানুষ । তাদের কাছে মিথ্যাভাবে ধর্মকে উপস্থাপন করা হয়। তালিমের নামে ঘরে ঘরে গিয়ে কুরআন শরীফের আয়াত বিকৃতভাবে তারা বুঝায়।তাতে করে যিনি বিকৃতভাবে বোঝাচ্ছে তার গুণাহ হবে। আমরা মক্তবে ও মাদ্রাসায় আরবি পড়েছি। মহিলাদের জন্যে আলাদা মাদ্রাসা রয়েছে। এদের জন্যে ইলেকশনের সময় আলাদা তালিমের প্রয়োজন হয় না।

তিনি বলেন, এই এলাকাগুলোতে মাদক বিক্রেতা ও সন্ত্রাস থাকবে না। এই এলাকায় যাই কিছু করবো, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই করবো। দুর্নীতিগুলো হয় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে। আমরা দুর্নীতি নির্মূল করবো নিচ থেকে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয় দুর্নীতি। সরকারি টাকার বাইরে যে কোনো টাকা আপনারা এখন থেকে ইউনিয়ন পরিষদের আর কারো কাছে দেবেন না। এখান থেকে দুর্নীতি বন্ধ করতে পারলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়নের টাকা খেতে পারবে না।

তিনি আরো বলেন, আমার আপনার ট্যাক্সের টাকা ভাগ করে দুর্নীতিবাজ চোরেরা। আমরা সবাই মিলে চাঁদপুর-৩ আসন থেকে দুর্নীতিমুক্ত করবো। আপনাদের সহযোগিতা থাকলে আমি ১৬/১৭ ঘন্টা কাজ করতে পারবো আপনাদের নিয়ে। আপনারা ভোট দিতে যাবেন ১২ তারিখে। ভোটার স্লিপ আমাদের নেতাকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। স্লিপের সাথে ভোট দিতে যাওয়ার সময় এনআইডি কার্ড নিয়ে যাবেন।

শেখ মানিক বলেন, তারেক রহমান আমাকে জেলা বিএনপির সভাপতি বানিয়েছেন। আপনাদের ভালবাসার মাধ্যমে আমরা ধানের শীষে ভোট চাই। সবাই মিলে আপনারা ১২ তারিখে ধানের শীষে ভোট দেবেন। যাতে করে আপনারা ঐতিহ্যবাহী হাইমচরের ঐতিহ্য ধরে রাখতে পারেন। হাইমচর হচ্ছে ধানের শীষের জন্যে উর্বর একটি জায়গা।

তিনি আরো বলেন, এবার আর কোনো বৈষম্য হবে না। সবাই সমপরিমাণে সবকিছু পাবেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। আমরা এই এলাকায় একটি ইপিজেড স্থাপন করবো। যারা লেখাপড়া করে বের হবে, সে সমস্ত তরুণ তরুণীরা চাকরি পাবে সেখানে। এতে করে এলাকার উন্নয়ন হবে। আমি দেখেছি, রাস্তার পাশ দিয়ে বালুর পাইপ নিয়ে গেছে। এটা একটা অবৈধ ব্যবসা। কেউ অবৈধ কাজে যাবেন না। ইউএনও অফিসে গিয়ে আগে অনুমতি নিয়ে কাজ করতে হবে। আমি ভালবাসার মাধ্যমে জনগণের উপকার করতে চাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান।

কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৮টায় উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজীর বাজারে গণসংযোগ মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর সকাল পৌনে ৯টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজীর বাজারে পথসভা, পৌনে ১০টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভিঙ্গুলিয়া বেগ স্কুলের সামনে পথসভা, সাড়ে ১০টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভিঙ্গুলিয়া আনন্দ বাজারে পথসভা, বেলা সোয়া ১১টায় ইউনিয়নের কে বি এন বাজারে গণসংযোগ, বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কমলাপুর সমাজকল্যাণ মাঠে, দুপুর সাড়ে ১২টায় ৫নং ওয়ার্ডের দিঘিরপাড় রায়ের বাজারে পথসভা, বিকেল পৌনে ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহাজমপুর আখন্দ মোড় পথসভা করেন ধানের শীষের প্রার্থী।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা আবু তাহের পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিল গাজী, এলাকাবাসী জসিম গাজী, হাইমচর উপজেলা যুব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি ইমরান সরকার, প্রফেসর কাজী রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, হাইমচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়