প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৯
আমি নির্বাচিত হলে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেবো
... এম. এ. হান্নান

.
|আরো খবর
ওরা ৫/৬ হাজার টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড দেবে। আর আমাকে নির্বাচিত করলে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেবো। তিনি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড দেবেন। আর আমি বিগত ৩০ বছর ধরে ফরিদগঞ্জের প্রায় প্রতিটি ফ্যামিলির কার্ড হয়ে আছি। তাদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং থাকবো। বছরের পর বছর কৃষকের লাখ লাখ টাকার কৃষি উপকরণ দিয়ে আসছি।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামের পথসভায় এ কথাগুলো বলেন চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজ মোল্লা। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল, বিএনপি নেতা শফিউল বাশার মুকুল, নজরুল ইসলাম, মো. জাকির, আমানত গাজী, ইউনিয়ন বিএনপি নেতা সফিক প্রমুখ।








