সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯

ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা লায়ন আল-আমিনের মিছিল

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা লায়ন আল-আমিনের মিছিল

ফরিদগঞ্জ উপজেলা সদরে বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও গণসংযোগে নেতৃত্ব দেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য লায়ন আল-আমিন।

গণসংযোগে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে দলীয় বার্তা পৌঁছে দেন। মিছিলটিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নেতা-কর্মীরা জানান, আগামী দিনের আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু, রফিকুল ইসলাম, মো. আলী, আজাদ পাটওয়ারী, আবু সুফিয়ান বিপ্লব, সবুর পাওয়ারী রুবেল, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আশিকুর রহমান, আল আমিন, আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়