সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

কথা দিয়ে কথার দল বিএনপি, ধানের শীষে এবার ভোট দিয়ে আবারো পরীক্ষা করুন

----বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
কথা দিয়ে কথার দল বিএনপি, ধানের শীষে এবার ভোট দিয়ে আবারো পরীক্ষা করুন
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ রূপসা উত্তর ইউনিয়নে গণসংযোগকালে নারীদের কথা শুনছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, কথা দিয়ে কথার রাজনৈতিক দল বিএনপি, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে প্রয়োজনে আবারো পরীক্ষা করুন। অতীতে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করেছে। এবার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সামজিক নিরাপত্তা বেষ্টনীর নতুন দ্বার উন্মোচন করবে। যেখানে এসব সেবা পেতে কোনো মাধ্যম থাকবে না, সরাসরি জনসাধারণ নিজেদের সেবা ও সুবিধা নিজেরাই নিতে পারবেন। ইতঃপূর্বে গত তিনটি সংসদ নির্বাচনে ভোটের নামে নাটক হয়েছে। ফলে নাটকের ব্যক্তিরা ছাড়া পুরো দেশের মানুষ

ভোটবিহীন ছিলো। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা নিজের ভোট নিজে প্রদান করে, বিএনপিকে আবারো সেবা করার সুযোগ দিন। সেই ক্ষেত্রে আমাদের অন্য কোনো মার্কা নেই, মার্কা একটাই তা হলো ধানের শীষ। এই মার্কা বিএনপির শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার, বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমানের। ফরিদগঞ্জে তাদের প্রতিনিধি হিসেবে আমি ধানের শীষের বাহক হিসেবে আপনাদের দ্বারে এসেছি। বিজয় আমাদের হবে, ধানের শীষের বিজয়।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় তাঁর সাথে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, ফারুক হোসেন, বিএনপি নেতা মো. আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়