প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩২
ধানের শীষের সমর্থনে চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী ও চাঁদপুরের ৫টি আসনের ধানের শীষের প্রার্থীদের পক্ষে মিছিল করেছেন চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ আইনজীবীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 'Lawers stand for ধানের শীষ' শীর্ষক নির্বাচনী প্রচার পদযাত্রার অংশ হিসেবে রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে এ আয়োজন করা হয়।
মিছিল শেষে চেয়ারম্যান ঘাট এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাড. ইকবাল-বিন-বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. বাবর বেপারী, জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, এডিশনাল পিপি অ্যাড. মুনিরা চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্লা, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. হুমায়ন কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, আইন বিষযক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, ফোরামের সদস্য অ্যাড. নাজিমউল্লা বাপ্পি, অ্যাড. মাহমুুদ হাসান কবির, অ্যাড. শামিম হোসেন, অ্যাড. জাবির হোসেন সহ অন্য আইনজীবীরা।
ক্যাপশান
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ধানের শীষের প্রার্থী ও চাঁদপুরের ৫টি আসনের ধানের শীষের প্রার্থীদের পক্ষে মিছিল শেষে আলোচনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাড. ইকবাল-বিন-বাশার।








