রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২

১২ ফেব্রুয়ারি আপনারা চিংড়ি প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করে দিন আমি ভুল করিনি

..........এম এ হান্নান

প্রবীর চক্রবর্তী
১২ ফেব্রুয়ারি আপনারা চিংড়ি প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করে দিন আমি ভুল করিনি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সারাদিন উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন। পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের শুরু থেকে প্রতিদিনই শুনতে পাই বহিষ্কার আর বহিষ্কার। এখন এগুলো ডালভাতের মতো হয়ে গেছে। কারণ আমি জনগণের সেবক, জনগণের জন্যে কাজ করি। গত ৩৫ বছর ধরে কিছু পাওয়ার জন্যে কাজ করিনি। ২শ' কিলোমিটার পাকা রাস্তা, প্রতিটি ইউনিয়নে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার এমন কিছু বাদ নেই যেখানে আমি আমার সাধ্যমত সহায়তা করিনি। কিন্তু বিনিময়ে কোনো কিছুর জন্যে নয়। তাহলে বলবেন, নির্বাচনে কেনো এসেছি? তার কারণ আপনাদের ভালোবাসা ও চাপের কাছে নতি স্বীকার করে। আমি এখনও

মনেপ্রাণে বিএনপি করি, কিন্তু দল আমাকে বিগত দুবার মূল্যায়ন করলেও এবার অন্য দুবারের তুলনায় সকল কিছু ভালো থাকলেও অজ্ঞাত কারণে আমাকে বঞ্চিত করেছে। দল আমাকে বঞ্চিত করলেও ফরিদগঞ্জবাসী আমাকে মাঠ ছাড়তে দেয়নি। প্রতীক পাওয়ার পর এলাকায় ঘুরে ঘুরে মানুষের যে সাড়া পাচ্ছি, তাতেই আমি তৃপ্ত। তবে পরিপূর্ণ পরিতৃপ্তি হবে ১২ ফেব্রুয়ারিতে আপনারা আমার প্রতীক চিংড়ি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে। আমি বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে অন্য সকল শক্তিই তুচ্ছ। ১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করে দিন আমি ভুল করিনি।

পথসভাগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহামদ, আলমগীর পাটওয়ারী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা স্মৃতি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়