রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৭

মতলবে এনসিপির কমিটি অনুমোদন

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে এনসিপির কমিটি অনুমোদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চাঁদপুর জেলার পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমানের সুপারিশক্রমে জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুব আলম ও সদস্য সচিব মো. আমান উল্যাহ পাটওয়ারীর স্বাক্ষরে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে ডিএম আলাউদ্দিনকে আহ্বায়ক, নজরুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আবুল কালাম আজাদ ও শাকিল মজুমদারকে যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি (মুকুল)কে সদস্য সচিব, রাবেয়া বসরী ও ইঞ্জিনিয়ার সাইদুল ইসলামকে যুগ্ম সদস্য সচিব রাখা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন : সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মো. শাহবুদ্দিন প্রধান, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাঈম প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক রোজা ইসলাম, আফসানা বিনতে সিনপিয়া, দপ্তর সম্পাদক মহসিন রেজা, প্রচার সম্পাদক ডালিয়া মাহমুদ, সদস্য মো. ওসমান গণি, জহিরুল ইসলাম রাজিব, ইঞ্জিনিয়ার মো. সুমন বেপারী, জাহিদুল ইসলাম শান্ত, দবির উদ্দিন মানিক, মো. মাসুদ রানা, মজিবুর রহমান টিটু, সুনীল চন্দ্র দাস, তাহমিনা নার্গিস, জোহরা জান্নাত, মোহাম্মদ আলী প্রমুখ।

আগামী ছয় মাসের জন্যে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়