বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৮

বেকারদের কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে কাস্তে মার্কায় ভোট দিন

---গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন

অনলাইন ডেস্ক
বেকারদের কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে কাস্তে মার্কায় ভোট দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদরের দক্ষিণাঞ্চলে দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ নেতা জিএম বাদশা, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি রনজিত সরকার, মো. শাহিন, মো. রফিক পাটওয়ারী, মনির হোসেন, কমল চন্দ্র দাস, শাকিব তালুকদার ও দেলোয়ার হোসেন।

এমপি প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিবারই নির্বাচন সামনে রেখে বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দেন প্রার্থীগণ। অথচ ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেননি। বরং কল-কারখানা লোকসানের নামে বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। লক্ষ লক্ষ বেকার যোগ হচ্ছে প্রতি বছর। তাই কোটি কোটি যুবক বেকার। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে কর্মসংস্থানের বিকল্প নেই। পাশাপাশি দুর্নীতি-লুটপাট বৈষম্য নিরসন করতে হবে। এর একমাত্র সমাধান দিতে পারবে বামপন্থীরা। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার পথ রচনা করতে হবে। সূত্র : প্রার্থীর ই-মেইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়