বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়ানুষ্ঠান

ফরিদগঞ্জ ব্যুরো।।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়ানুষ্ঠান
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভাশেষে দোয়ানুষ্ঠানে মোনাজাতরত নেতৃবৃন্দ।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসভা করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেন। দেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি অনন্য অবদান রাখেন। বিএনপির মতো বড়ো একটি রাজনৈতিক দলকে তিনি সুনিপুণ যোগ্যতায় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন। তাঁর আন্দোলন, সংগ্রাম ও নেতৃত্বগুণ তাঁকে রাজনৈতিক অঙ্গনে আপসহীন নেতার মর্যাদায় আসীন করেন। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের আজকের ক্রান্তিকালে দেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক নেতাকে হারালো।

সাংবাদিকরা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমরা সাংবাদিকরা গভীরভাবে শোকাহত। আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

খালেদা জিয়ার জীবদ্দশার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে তাঁর আত্মার মাগফেরাত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মো. হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়