প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন
-------------অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত তিনি হাইমচরের চরভৈরবী গরম বাজার, আমতলী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বাজার ও ইউনিয়ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি অত্র এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে অ্যাড. শাহজাহান মিয়া বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লা। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাকে সুযোগ দিন।তিনি আরও বলেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব, এলাকার উন্নয়ন এবং একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারী মো. জসিম উদ্দিন বাহার, সহকারী সেক্রেটারি সাইফুর রহমান, চরভৈরবী ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি মাস্টার আহমদ আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।







