প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:১৬
হাইমচরে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে নির্বাচনী নার্সিং প্রোগ্রাম

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা' এই স্লোগানকে সামনে রেখে হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে নির্বাচনী নার্সিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেলে হাইমচর চরভৈরবী ইউনিয়নের শাজুলীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ৬নং চরভৈরবী ইউনিয়নের আমীর হাফিজ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফি, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল হক ও ইউনিয়ন টিম সদস্য মাওলানা আলমগীর হোসাইনসহ চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চরভৈরবী ইউনিয়ন সেক্রেটারি আহাম্মদ আলী হাওলাদার। বক্তারা বলেন, আগামী নির্বাচন হবে ভোটকেন্দ্রিক। এখানে কারো দখলদারিত্ব নয়, বরং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।








