প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:০৩
চাঁদপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মিছিল

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে দাওয়াতি মাস উপলক্ষে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় শহরের বাইতুল আমিন চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চিত্রলেখা মোড়ে (রাজু চত্বরে) এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা ছাড়া এদেশে শান্তি ফিরে আসবে না। আমরা ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশে গণতন্ত্রের নামে সাধারণ মানুষের সম্পদ লুটপাট করা হয়, জনগণের অধিকার কেড়ে নেয়া হয়। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী মূল্যবোধ ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়।
তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার সরকারে থাকা দোসররা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এ দেশে নতুন কোনো ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না, তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় খেলাফত মজলিস সজাগ রয়েছে।
শহর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা তারেক হোসাইন প্রমুখ।








