প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১:১৬
মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব দক্ষিণ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে বের হয়ে পেন্নাই সড়ক এবং নারায়ণপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজি, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসীন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য আশিকুর রহমান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।








