প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫০
কেএফটির বদান্যতা!

মতলব থানাকে লাশবাহী গাড়ি কিনতে কেএফটির অর্থ প্রদান’ শিরোনামে গতকাল চঁাদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদটি অনেক পাঠকের সুনজর কেড়েছে। সংবাদটিতে রেদওয়ান আহমেদ জাকির লিখেছেন, মতলব দক্ষিণ থানাকে লাশবাহী গাড়ি ক্রয়ের জন্যে আর্থিক সহায়তা প্রদান করলো কেএফটি (হাজী আব্দুল কাদির মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট)। সোমবার (২২ জুন ২০২৬) বেলা ১১টায় কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটরিয়ামে লাশবাহী গাড়ি ক্রয়ের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের সহ-সভাপতি এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো. জাকির হোসেন কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, হাজী আব্দুল কাদির মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টের সদস্য মো. জাকির হোসেন (হাজী জাকির)। পরে হাজী আব্দুল কাদির মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টের পক্ষ থেকে লাশবাহী গাড়ি ক্রয়ের জন্যে আর্থিক অনুদানের ৪ লক্ষ ৪০ হাজার টাকা মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিকের নিকট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, লাশবাহী গাড়ি ক্রয়ের জন্যে আর্থিক সহায়তা প্রদান করে হাজী আব্দুল কাদির মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট একটি মানবিক এবং ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলো। এ লাশবাহী গাড়িটি দিয়ে দরিদ্র পরিবারের মানুষদের বিনামূল্যে সহায়তা দেয়া হবে। সেটি দিয়ে দরিদ্র রোগী ও দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে লাশ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। দূর-দূরান্তে মরদেহ পচনমুক্ত ও নিরাপদে স্থানান্তর করতে, অপেক্ষমাণ আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ দিতে এবং স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করতে এ গাড়ির মাধ্যমে লাশ বহন করা হবে। এ প্রশংসনীয় উদ্যেগের জন্যে হাজী আব্দুল কাদির মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বেলায়েত হোসেনকে অনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয়।
|আরো খবর
সরকারি প্রতিষ্ঠান মাঝেমধ্যে সরঞ্জাম সঙ্কটে পড়ে অসহায়ত্ব বোধ করে। তখন বেসরকারি প্রতিষ্ঠান পাশে দঁাড়ালে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শক্তিশালী হয়। চঁাদপুর শহরের পুরাণবাজার পুলিশ ফঁাড়ি একটি পিকআপ ভ্যানের অভাবে তাদের টহল কার্যক্রমে বেগ পাচ্ছিলো। তারা পুলিশ সুপারের মাধ্যমে চঁাদপুর চেম্বার অব কমার্সের কাছে এমন একটি ভ্যান চায়। চেম্বার সেমতে চাহিদা পূরণ করে। এর ফলে পুরাণবাজারে পুলিশি কার্যক্রমে গতিশীলতা আসে। মতলব থানাকে একটি লাশবাহী গাড়ি দেয়ার জন্যে নিশ্চয়ই মতলব দক্ষিণের কেএফটি নামক প্রতিষ্ঠানকে কেউ না কেউ বলেছে। সেমতে কেএফটি চার লক্ষাধিক টাকা মতলব থানাকে প্রদান করে বস্তুত বদান্যতার পরিচয় দিয়েছে। কথা হলো, ক’টি ট্রাস্ট বা প্রতিষ্ঠান এমন ভালো কাজ করে? আমরা এ বদান্যতার জন্যে কেএফটিকে ধন্যবাদ জানাই এবং সপ্রশংস অভিব্যক্তিতে এমন আরো কার্যক্রমের ধারাবাহিকতা চাই। সে সক্ষমতায় প্রতিষ্ঠানটি ঋদ্ধ হোক--সে প্রত্যাশা ব্যক্ত করছি।








