বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৪:২৯

পুরাণবাজার জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তিকল্পে নৃসিংহ চতুদর্শী পূজা ও যজ্ঞানুষ্ঠান

বিমল চৌধুরী।।
পুরাণবাজার জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তিকল্পে নৃসিংহ চতুদর্শী পূজা ও যজ্ঞানুষ্ঠান

বিশ্ব শান্তিকল্পে দেশ ও জাতির কল্যাণ কামনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ সার্বজনীন শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান নৃসিংহদেবের পূজা ও যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন নৃসিংহ চতুদর্শী আবির্ভাব তিথি উপলক্ষে সকাল ৯ টায় নৃসিংহ চতুদর্শী পূজা ও তুলশী দান, দুপুর দেড়টায় নৃসিংহ যজ্ঞ, সন্ধ্যা ৬ টায় নৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠান, সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, শুভদ্রা ও নৃসিংহদেবের আরতি শেষে রাত ৮ টায় ভক্তদের মাঝে অনুকল্প মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান সমূহে সকল ভক্ত অনুরাগীর বিনম্র উপস্থিতি কামনা করেছেন সার্বজনীন জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথ ও সেবাইত বিশাল গোবিন্দ দাসাধিকারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়