রবিবার, ১৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:৪০

দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরামের ইফতার মাহফিল

ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা থেকে
দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরামের ইফতার মাহফিল

দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। যেটি শনিবার (৭ মার্চ ২০২৬) ফোর্ডসবার্গের লিলিয়ান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শেখ মাসিদের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন জমিয়তুল উলানা সাউথ আফ্রিকার সেক্রেটারি জেনারেল মাওলানা ইব্রাহিম বাদম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, দক্ষিণ আফ্রিকা বিএনপি’র প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন, প্রতিষ্ঠাকালীন সভাপতি একে এম আখতারুজ্জামান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল, নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, রিয়া মানির কান্ট্রি হেড আমির বাবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান মঞ্জু, শাপলা টিভির সিইও নোমান মাহমুদ, জামালপুর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হুমাউন কবির, বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল হাসান শামীম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ফোরামের ঘাউটেং প্রভিন্সের সহ-সভাপতি মোয়ারেফ হোসেন রতন, অফিস সম্পাদক আব্দুর রাকিব, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, দাওয়াহ সম্পাদক আশফাকুজ্জামান দিপু, ট্রিম সদস্য গিয়াস উদ্দিন কিরণ, আলমগির হোসেন, আবু বকর সিদ্দিক সাগর, মো. মহসিন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মেফেয়ার শাখার সহ-সভাপতি নিজাম উদ্দিন, ফোডসবার্গ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন সোহেল, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ, কাউচার আহমেদ, সাইফুল ইসলাম রানা, জোহানেসবার্গ শাখার সভাপতি মতিউর রহমান আ. মতিন, সেক্রেটারী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক বায়েজিত ভূঁইয়া, রিয়াদ হোসেন, বাংলা বাজার শাখার সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, সেক্রেটারি মো. ইদ্রিস, অফিস সম্পাদক আবু সাইদ মনির, লেনেসিয়া শাখার সেক্রেটারি জাকির হোসেন পারভেজ, সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ, এলডোরাডো পার্ক শাখার অর্থ সম্পাদক রাকিব হোসেন, জার্মিস্টন শাখার সভাপতি ইউসুফ শাওন, সেক্রেটারি আরমান হোসেন, মিডিয়া সম্পাদক আব্দুল হালিম, মালবান শাখার ডেবিটন ও বেনোনী শাখার পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ, প্রসেস্ট্রম শাখার সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, ফ্লোরিডা দাওয়াতী ইউনিটের সভাপতি রবিউল হাসান টিপু, সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ। এছাড়া ইকসা সভাপতি হাফিজ নাদিম, ইখওয়ান মুসলিমুন দক্ষিণ আফ্রিকার সভাপতি শায়েখ আহমেদ জামাল, সোমালিয়া ও ইথিওপিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়