বুধবার, ১১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৩০

বেগম জামে মসজিদ কমিটির ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যে দোয়া করবেন, আল্লাহ যাতে তাঁকে দেশ পরিচালনার শক্তিদান করেন

— শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যে দোয়া করবেন, আল্লাহ যাতে তাঁকে দেশ পরিচালনার শক্তিদান করেন
ক্যাপশন: বেগম জামে মসজিদের দ্বিতীয় তলায় ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক এমপিকে বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বেগম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে বেগম জামে মসজিদের দ্বিতীয় তলায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানের শুরুতেই বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার সামনে উপস্থিত হুজুররাই আগামী দিনে কিতাব থেকে আপনাদের মতো শিক্ষার্থীদেরকেই তালিম দেবেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, আমি আপনাদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়েছি। প্রতিদিন আপনাদের সঙ্গে ইফতার করতে পারলে আমি অনেক খুশি হতাম। আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমিও আপনাদের জন্যে দোয়া করি।

তিনি বলেন, আপনারা যে হুজুরের কাছ থেকে তালিম নিচ্ছেন, তাঁকে আমরা আলেম সমাজের মান্যবর মনে করি। তাঁর কাছ থেকেই ভবিষ্যতের জন্যে আপনারা তালিম নিচ্ছেন। কোনো কিছু প্রয়োজন হলে আপনারা হুজুরের কাছে বলবেন। আমি আপনাদের পরিবারদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো এই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যে কম্পিউটার দেওয়ার। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো। মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহারের জন্যে যাতে কম্পিউটার দেওয়া হয় সেই চেষ্টা করা হবে। আপনারা ঠিকমতো পড়াশোনা করবেন। আগামী দিনে আপনারা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হবেন। আপনারা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যে দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাঁকে যেন শক্তি দেন দেশ পরিচালনা করার জন্য। আপনারা আমার জন্যে এবং আমার বাবা ও মায়ের জন্যে দোয়া করবেন।

মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আবুল বাশার খান ভাসানী, জয়নাল আবেদীন জনু, দেলোয়ার হোসেন, মাসুদ পাটোয়ারী, নজরুল ইসলাম বেপারী, জাকির হোসেন, নজরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ মুসল্লিরা

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়