রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:০৫

এইদিনে

অনলাইন ডেস্ক

২০০১ সালের এইদিনে হাইমচরের সাংবাদিক আমির হোসেন মারা যান।

২০০৪ সালের এইদিনে চাঁদপুর পৌর পাঠাগারে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে মধ্য রাতে নতুন কমিটি ঘোষণার সাথে সাথে ব্যাপক বোমাবাজি ও ভাংচুরের ঘটনা ঘটে।

২০০৭ সালের এইদিনে চাঁদপুর সদরের পশ্চিম সকদী মিজি বাড়িতে রিয়া আক্তার (১২) বিষপানে আত্মহত্যা করে। একইদিনে ফরিদগঞ্জের শীর্ষ চাল ও গম ব্যবসায়ী ছলিম উল্লাহকে পুলিশ আটক করে।

২০১২ সালের এইদিনে ফরিদগঞ্জের ধানুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়। এ ঘটনায় জনতা সড়ক অবরোধ করে।

২০১৪ সালের এইদিনে চাঁদপুর সদরের মহামায়া এলাকায় বিজিবির গুলিতে যুবদল কর্মী ফারুক পাটোয়ারী (৩৫) নিহত হন।

২০২০ সালের এইদিনে হাজীগঞ্জের পশ্চিম কাজীরগাঁও গ্রামের মিয়াজী বাড়িতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অপরাধে প্রধান আসামী জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, আসামী রিপনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও ফারহানা ওরফে ফেন্সীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ।

২০২২ সালের এইদিনে মতলব দক্ষিণের দিঘলদী আমতলা বাজার এলাকায় মালবাহী ট্রাকের চাপায় হাসনা বানু (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়।

২০২৪ সালের এইদিনে মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে অটোবাইকের ধাক্কায় সম্রাট হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়।

২০২৫ সালের এইদিনে মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকায় মোটরসাইকেল চাপায় দেলোয়ার হোসেন দেলু মিয়াজি (৬০) নামে এক পথচারী মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়