শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩

অগ্নিদগ্ধ হয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কচুয়ায় প্রধান শিক্ষকসহ নয় শিক্ষকের শাস্তি

মো. নাছির উদ্দিন
অগ্নিদগ্ধ হয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কচুয়ায় প্রধান শিক্ষকসহ নয় শিক্ষকের শাস্তি
ক্যাপসন: কচুয়ায় অগ্নিদগ্ধে নিহত শিশু শিক্ষার্থী সামিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ত তার এ ছবিটি তোলা হয়।

কচুয়া উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল চলাকালীন ময়লার স্তূপে দপ্তরীর দেয়া আগুন ও শিক্ষকদের গাফলতিতে অগ্নিদগ্ধ হয়ে শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ নয় সহকারী শিক্ষকের দায়িত্ব অবহেলায় শাস্তি প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

তিনি জানান, ঘটনার পর বিভাগীয় মামলা দায়ের হয়। ওই মামলায় সম্প্রতি প্রধান শিক্ষক মাসুক হাসানকে তিন বছরের জন্যে একটি ইনক্রিমেন্ট স্থগিত এবং সহকারী শিক্ষকদের শাস্তিমূলক বদলি ও এক বছরের জন্যে একটি বেতন স্কেলের ধাপ নিচে নামানো হয়েছে। শাস্তি পাওয়া শিক্ষকরা হলেন : ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়জুননেছা ও ফাতেমা আক্তার। এমন দায়িত্বহীনতা এড়াতে জেলার ১১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতামূলক চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গেলো বছরের ২১ জানুয়ারি স্কুল মাঠের দক্ষিণ পাশে ময়লার স্তূপে দপ্তরী সুমন মজুমদার আগুন ধরিয়ে দেয়। স্কুল ছুটির পর বড় বোনের জন্যে অপেক্ষা করার সময় খেলতে গিয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার আগুনে দগ্ধ হয়। ৫ দিন পর গত বছরের ২৬ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে শিশু শিক্ষার্থীর মৃত্যর খবরটি দৈনিক চাঁদপুর কণ্ঠে ধারাবাহিকভাবে প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়