বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১:৫৩

ধর্ম অবমাননাকারীর শাস্তির দাবিতে পুরাণবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
ধর্ম অবমাননাকারীর শাস্তির দাবিতে পুরাণবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুর শহরের পুরাণবাজারে জয় বর্মণ নামে এক হিন্দু তরুণ (ইসকন সদস্য) কর্তৃক আল্লাহ ও রাসুল (সা.)কে নিয়ে কটুক্তির ঘটনায় হেফাজতে ইসলাম চাঁদপুর ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বাদ জোহর পুরাণবাজার লোহারপুল চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে মিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা লিয়াকত হোসাইন।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ইলিয়াস ফরিদী ও সদর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী নুরে আলম।

সমাবেশে উপস্থিত ছিলেন পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা ইব্রাহিম খলিল মাদানী, হেফাজত নেতা হাফেজ ক্বারী আব্দুর রশিদ, মাওলানা আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান, বেলাল হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের ধর্মপ্রাণ মানুষ সবসময় শান্তিপ্রিয়। একটি গোষ্ঠী এই সম্প্রীতি বিনষ্ট করতে চক্রান্ত করছে। কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বক্তারা আরও বলেন, এই ঘটনায় আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের নীরব ভূমিকায় মর্মাহত। সনাতন ধর্মের কেউ যদি আমাদের ধর্ম বা নবী রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি করে, তখন ওই সম্প্রদায়ের নেতারা চুপ থাকে। অথচ তাদের উচিত ছিলো এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো। বিগত দুটি দুর্গাপূজায় আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি। এর বিনিময়ে তাদের সম্প্রদায়ের লোকেরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। আমরা তাদের এই নীরব ভূমিকার নিন্দা জানাই।

প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, একজন হিন্দু যুবক, যে আওয়ামী রাজনীতির অনুসারী। সে আমাদের প্রিয় নবীকে জঘন্যভাবে কটূক্তি করেছে। অথচ এর প্রতিবাদ করায় চাঁদপুরের প্রশাসন ধর্মপ্রাণ মুসলমানদের উপর লাঠিচার্জ করেছে। নির্মমভাবে যুবক এবং বয়স্কদেরও পিটিয়ে আহত করেছে। তাদের এই আচরণে আমরা মর্মাহত। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো, সংযত আচরণ করুন। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা বেতন পান। অন্যায়ভাবে আমাদের ওপর লাঠিচার্জ করবেন না। ভবিষ্যতে আপনার এই আচরণে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে।

পুরাণবাজার বড় মসজিদের সামনে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ ও মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, মহান আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে কটূক্তি করায় চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে সোমবার রাতে জয় বর্মণ নামের এক যুবককে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়