প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ২০:১৯
পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ :
শহরের মেথা রোড ব্রিজ থেকে পড়ে অটোবাইক খালে

চাঁদপুর শহরের জেএন সেনগুপ্ত রোড ও মেথা রোড সংযোগস্থল পৌরসভার পুরাতন ক্রস ব্রিজটি এখান যানবাহন পারাপারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
|আরো খবর
বুধবার দুপুরে বিএনপি অফিস সংলগ্ন এ ব্রিজের ভাঙ্গা রেলিং দিয়ে দ্রুত গতির একটি অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে অসাবধানতাবশত উল্টে ও খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়ির চালক চালক আহত হয়।
প্রতিদিনই এই ব্রিজটি দিয়ে শহরের ভারি যানবাহন চলাচলের সময় সেখানে গাড়ির জট লেগেই থাকে। জনগুরুত্বপূর্ণ এ বিষয়টির প্রতি পৌর মেয়র এর দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।
ব্রিজটি নতুন করে প্রশস্ত করে নির্মাণের দাবি জানান।
যেহেতু পুরাণ বাজার নতুন বাজার ব্যবসায়ীদের মালামাল নিয়ে ভারি ট্রাক গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে থাকে।




