শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২২:১০

ঈদে আবহাওয়া কেমন থাকবে—গরম ও বৃষ্টির বার্তা কী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে এখন বসন্তকাল, কিন্তু ঢাকার আকাশে যেন বর্ষার আভাস। কয়েকদিন ধরেই আকাশ ঢেকে যাচ্ছে ধূসর মেঘে। ঈদের সময় যারা দূরের কোনো গন্তব্যে যাবেন, বাড়ি ফিরবেন বা ঘুরতে যাবেন, তাদের অনেকের জন্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আকাশের এই অবস্থা।

আবহাওয়া অধিদপ্তরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। সংস্থাটি বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে আজ শুক্রবার এবং আগামী বেশ কিছুদিন। আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকারও সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনার কথা এমন এক সময় এসেছে- যখন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে।

বাংলাদেশের ঘরে ঘরে এখন ঈদ উদযাপনের প্রস্তুতি। অনেকে ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। আবার অনেকে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাওয়ার জন্যে অধীর অপেক্ষায় আছেন। যারা চাকরি, পড়াশোনা, ব্যবসাসহ নানা কারণে পরিবার থেকে দূরে থাকেন, তারা যেন এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন- সেজন্যে বাড়তি ছুটিও ঘোষণা করেছে সরকার।

শবে কদরের ছুটি ১৭ মার্চ। ঈদুল ফিতরের ছুটি ১৮ থেকে ২৩ মার্চ। সব মিলিয়ে এবার টানা সাত দিন সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদপত্রও বন্ধ থাকবে ৫ দিন।

অনেকে আবার বাড়তি ছুটি নিয়ে নির্ধারিত তারিখের আগেই ঈদের ছুটি কাটাতে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু, এ সময়ে যদি ঝড়-বৃষ্টি হয়, তাহলে কেনাকাটা থেকে শুরু করে মানুষের ঈদযাত্রায়ও বিঘ্ন ঘটতে পারে। আবার অতিরিক্ত গরম পড়লেও ভোগান্তি তৈরি হতে পারে। সূত্র : সমকাল

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়