বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২

ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করেছে। অমর একুশের প্রথম প্রহর (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর সহ জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়