বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ২১:২৩

সাড়ে ৩১ ঘণ্টায় দেশে চারবার ভূমিকম্প, শিশুসহ নিহত ১০

চাঁদপুর কণ্ঠ রিপোর্টার
সাড়ে ৩১ ঘণ্টায় দেশে চারবার ভূমিকম্প, শিশুসহ নিহত ১০

দেশে গত সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে একবার এবং সন্ধ্যায় পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়। এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ আশপাশের এলাকা।

শুক্রবারের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ঘরের বাইরে বেরিয়ে আসেন। এতে শিশুসহ ১০ জন নিহত হন এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হন। সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা দেয়।

সর্বশেষ শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৩ দশমিক ৭। মাত্র এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আবার ভূমিকম্প হয়, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকার বাড্ডা এলাকায়।

এর আগে শনিবার সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প ঘটে। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৩।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়