মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২০:১৪

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কচুয়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

মো. নাছির উদ্দিন ॥
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কচুয়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কচুয়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সবার আগে প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতি। নিয়মিত মহড়ার মাধ্যমে সাধারণ মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কচুয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় মহড়ায় কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হয় এবং ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হয়, তা বাস্তব প্রদর্শনের মাধ্যমে দেখানো হয়। একই সঙ্গে ভূমিকম্পে কেউ আহত হলে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাও তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মহড়ায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেয়। অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়