বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ জুন ২০২১, ১৮:০৯

দেশে অনুমোদন পেল জনসনের করোনার টিকা

অনলাইন ডেস্ক
দেশে অনুমোদন পেল জনসনের করোনার টিকা

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে জনসন অ্যান্ড জনসনের টিকা। আজ (মঙ্গলবার) ওষুধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দিয়েছে। অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জনসনের টিকা ৭৮ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। জনসন অ্যান্ড জনসন টিকার সুবিধা হলো এটা সিঙ্গেল ডোজ। অর্থাৎ এই টিকার একটি ডোজই যথেষ্ট। দেশে অনুমোদিত করোনার বাকি টিকাগুলো দুই ডোজের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়