বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৯:৪০

হাইমচরে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

হাইমচরে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে তিনটি গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কোস্ট গার্ড চাঁদপুর এবং হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

অপরাধ স্বীকার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার নামক দুই ব্যবসায়ীকে প্রত্যেকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানশেষে জব্দকৃত কারেন্ট জালগুলো বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করার জন্য কোস্ট গার্ড ও সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়