প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৩
হাজীগঞ্জে মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

।হাজীগঞ্জে আবুল বাসার নামে এক মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১শ' টাকা অনাদায়ে আসামীকে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০১৬) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। এর আগে এদিন দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারের ইসমাইল স্টোরের সামনে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। সাজাপ্রাপ্ত আবুল বাসার (৪৭) একই ইউনিয়নের দেওদ্রোন গ্রামের বাসিন্দা।
|আরো খবর
জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা জানান, অভিযানকালে আসামির হেফাজত থেকে একটি সাদা কাগজে মোড়ানো গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।








