রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৯:৫৪

ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রূপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী ওই এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। এ সময় মাদকসেবনের অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সোহেল (৩০ দিনের কারাদণ্ড), আল আমিন (৬০ দিনের কারাদণ্ড) এবং রাকিব হোসেন (৩০ দিনের কারাদণ্ড)। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের থানা-পুলিশের মাধ্যমে চাঁদপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ছবি ক্যাপশন : ফরিদগঞ্জের বর্ডার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়