শুক্রবার, ০৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৪৯

ওয়্যারলেস বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

ভূমিদস্যু ও ফ্যাসিবাদের লোকেরা এই কাজের সাথে জড়িত

মো. মিজানুর রহমান
ভূমিদস্যু ও ফ্যাসিবাদের লোকেরা এই কাজের সাথে জড়িত
ছবি ক্যাপশন- চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মসজিদ মাদ্রাসা পরিদর্শন করছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলেছেন তিনি।

সম্প্রতি চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে সহিংসতার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা এবং মসজিদ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে চাঁদপুরে এসেই তিনি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন

এ সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, কোনো রক্তচক্ষুকে ভয় পাবেন না। স্থানীয় ভূমিদস্যু ও ফ্যাসিবাদের লোকেরা এই সহিংসতায় ছিলো, কাউকে ছাড় দেয়া হবে না। এই কাজের সাথে যারা জড়িত তারা কেউ আমাদের আপন নয়, আমাদের আপন লোক হলো জনগণ। এ ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সে। মিডিয়া, প্রশাসন ও এলাকাবাসীর মাধ্যমে আমি ঘটনার সম্পর্কে যা জেনেছি, হলফ করে বলতে পারি কাউকে ছাড় দেয়া হবে না এবং যারা এই ঘটনাকে বিভিন্ন উপায়ে নেগেটিভভাবে প্রচার করেছে তাদেরকেও ছাড় দেয়া হবে না। যাদের দোষ নেই, তাদেরকে যদি দোষারোপের চেষ্টা করা হয় প্রশাসন দেখবে। কিছু লোক এই ঘটনা নিয়ে বাতাস দেয়। আমি চাই যারা ভিকটিম তারা যেনো ন্যায্য বিচার পায়। ক্ষতিগ্রস্তরা যেনো ক্ষতিপূরণ পায়। আমি সরজমিনে দেখে গেলাম। প্রশাসনের সাথে কথা বলবো। দলীয়ভাবে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।ইতোমধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আরো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। সবচেয়ে বড়ো কথা হলো প্রশাসন কিন্তু জিরো টলারেন্সে রয়েছে

তিনি আরো বলেন, কেউ যদি মনে করেন এ ঘটনা করে আধিপত্য বিস্তার করবেন, সেটা তার জন্যে স্বপ্নই থেকে যাবে। আধিপত্য বিস্তারের কোনো সুযোগ নেই। যে অপরাধ করবে প্রশাসন তাকে ধরবেই। আমি জেনেছি এ ঘটনায় দুটি মামলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও চাইলে মামলা করতে পারবেন। মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষও যদি মনে করেন, আপনাদের বড়ো ক্ষতি হয়েছে, আপনারা আইনের আশ্রয় নিতে পারেন।

IMG 20260605 WA0008

এ সময় অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশসহ আরো অনেকে। এছাড়া ওয়্যারলেস বাজার ব্যবসায়ীঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদ মাদরাসা কর্তৃপক্ষ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয় দু'পক্ষের বিরোধ ও সংঘর্ষের জেরে ঘটা সহিংসতার এ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে জানানো হয়।

২৪ মে ২০২৬ (রোববার) সন্ধ্যা নাগাদ স্থানীয় দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, জখমের ঘটনা ঘটে এবং একটি মার্কেটে আগুন দেয়া হয়। মার্কেটে থাকা দোকানে মালামালসহ আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে। ফলে পাশে থাকা জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও মসজিদে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই আগুনে মসজিদের এসিসহ অনেক কিছুই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় কয়েক কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।

সংঘটিত এ ঘটনার সময় স্থানীয় সংসদ সদস্য চাঁদপুর ছিলেন না। তিনি রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে ছিলেন বলে জানা যায়। তবে তাঁর পক্ষ থেকে ঘটনার পর পর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়