শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১:৫১

মতলব উত্তরে ২শ' কেজি জাটকা ও পাঙ্গাসের পোনাসহ ১২ জনকে আটক

৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড, ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে ২শ' কেজি জাটকা ও পাঙ্গাসের পোনাসহ ১২ জনকে আটক

মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ২শ' কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা এবং ৫টি নৌকা, ৪টি বেহুন্দী জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ১২ জনকে আটক করা হয়। আটককৃত ৮ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোর ৫টা হতে সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর, বোরোচর, মোহনপুর, দশানী সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১২ জনকে আটক করা হয় এবং এসব মালামাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো : রাজন চন্দ্র বর্মন (৩০), পিতা : মিলাল চন্দ্র বর্মন, সাং- এখলাসপুর, মতলব উত্তর; সনজিত চন্দ্র বর্মন (৪০), পিতা : ধীরেন্দ্র চন্দ্র বর্মন, সাং- এখলাসপুর মতলব উত্তর; মো. নবী, পিতা- মনির হোসেন মিজি, সাং-হাশিমপুর, এখলাসপুর, মতলব উত্তর; অমিত চন্দ্র বর্মন (১৮), পিতা-মধ্যম চন্দ্র বর্মন, সাং-এখলাসপুর, মতলব উত্তর; দুলাল (২৮), পিতা- দীলিপ চন্দ্র বর্মন, সাং- ইসমাইলিচর, গজারিয়া, মুন্সিগঞ্জ; মো. বাদশা (৪৮), পিতা- কামাল বেপারী, সাং গজারিয়া, মুন্সিগঞ্জ; রনজিত (৫০), পিতা-নারায়ণ চন্দ্র সরকার, সাং উত্তর বাইশপুর, মতলব উত্তর ও দুলাল বর্মন (৩৫), পিতা- ইন্দ্রজিৎ চন্দ্র বর্মন, সাং- এখলাসপুর, মতলব উত্তর, চাঁদপুর।

অর্থদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো : মধ্যম চন্দ্র বর্মন (৪৫), পিতা-ধীরেন্দ্র চন্দ্র বর্মন, সাং এখলাসপুর, মতলব উত্তর;

শফিকুল ইসলাম (৪৫), পিতা-নুর মোহাম্মদ বেপারী, সাং মোহনপুর, মতলব উত্তর; মো. নাদিম হোসেন (১৮), পিতা- স্বপন বকাউল, সাং- মোহনপুর, মতলব উত্তর ও রনজিত (৩৫), পিতা- ধীরেন্দ্র চন্দ্র বর্মন, সাং- এখলাসপুর, মতলব উত্তর, চাঁদপুর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, অভয়াশ্রম ও জাটকা রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম করার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়