প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২
মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন
অবৈধ জাল ও জাগ উচ্ছেদ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ মাছের জাল ও জাগ উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) মেঘনা নদীর মোহনপুর, বাহেরচর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বেহুন্দী, ৫টি মশারি জাল জব্দ ও ৩টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
জনাব বিজয় কুমার দাস বলেন, অবৈধ জাল ও জাগ উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন চলছে। মাছের বংশ বিস্তারে বাধাগ্রস্ত হবে এমন কোনো কাজ করতে দেয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।








