প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২১:৩১
চাঁদপুর সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে শনিবার (২৯ জুন ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শারমিন রহমান।
|আরো খবর
- চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল
- লক্ষ্মীপুর ও চাঁদপুরে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ: আগামীকাল সফরে আসছেন বেজার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- আমি চাই চাঁদপুরে একটি আধুনিক ও যুগোপযোগী শিল্পকলা একাডেমি গড়ে উঠুক ..........সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনগণ তাদের নানাবিধ সমস্যা প্রধান অতিথির সামনে তুলে ধরেন। প্রধান অতিথি এসব সমস্যার সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।








