বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

মেহেদী হাসান নবীনের কবিতা
অনলাইন ডেস্ক

আমার থাকুক মন কেমনের রাত

তোমার ছাদে রোদচশমার চোখ

মেঘের পরে দুধ-সাদা প্রভাত

আমার কেবল উদাস হওয়ার ঝোঁক।

তোমার ভয়ে গুটিয়ে থাকতে রাজি

তবু চিনবো একশো জবার খুন

যুদ্ধ শেষে ঘরে ফিরলাম আজই

বুকে বাজে তাই স্বাধীনতার ধুন।

হাজার ক্রোশ পথ পেরোবার নেশা

গোলাপি ঠোঁটে নবজাতকের ঘ্রাণ,

আমার তবু জনতায় হয় না মেশা

চোখের ভেতর অমানিশার আহ্বান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়