প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৮ বছর পূর্তিতে আবেগাভিভূত

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৮ বছর পূর্তি উৎসব অত্যন্ত আনন্দায়ক ঘটনা। এ প্রাচীন শিশু-কিশোরদের প্রিয় সংগঠনটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তা সত্যিই আশ্চর্য্য জনক ঘটনা। এ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প গ্রহন করা হয়েছে। তন্মধ্যে একাধিক শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা কৃতিত্বের দাবিদার আমি বর্তমানে সংগঠন পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতির দায়িত্ব পালন করতে পেরে খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সংগঠনটির কর্মসূচি ও প্রকল্প সমূহ দিন দিন আরো প্রতিষ্ঠিত হবে, এলাকার শিশু-কিশোরদের মুখে হাসি ফুটাবে। এটা আমার দৃঢ় প্রত্যাশা। মেলার ৫৮ বছর পূর্তি উৎসব সার্থক হোক, এ কামনা করছি।
মুহম্মদ আবদুল কাইউম খান
সভাপতি, ম্যানেজিং কমিটি
কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল








