প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯
আবেগের অসচেতনতা
ইকরা আক্তার আবেগের অসচেতনতা
অনুভূতি নয় কোনো সংক্ষিপ্ততা, যা নিয়ে আসে ভাঙাগড়ার আলোচনা।
তার নীরবতা—নাকি আমারই সাহসের ভুল ব্যাখ্যা?
মাঝে মাঝে ভেবে যাই, হয়তো আমারই উদাসীনতা।
সত্যিই কি জায়গাটি আমার ছিল, নাকি একাকীত্বের শূন্যতায় পরিপূর্ণ হলো?প্রকাশ করেও ফিরেছি শূন্য হাতে, তবে কি অসচেতনতাই ছিল অনুভূতিতে? প্রশ্ন জাগে, উত্তর মেলে না— তবে কি আমি মানুষ না?
জানি না ভবিষ্যৎ, থেমে যাই যুক্তিতে! তবে কি আমি আর জিতবো না সংকল্পে?
বাস্তবতা জেনেও করি—
মিথ্যা পরিকল্পনা!
অনুভূতির চেয়ে প্রয়োজনের মূল্য বেশি,
তাই হয়তো আমি একা!







