প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২১:৪৬
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর বাবার কুলখানি

ফরিদগঞ্জ উপজেলার উত্তর কেরোয়া বেপারী বাড়ির সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর মরহুম পিতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) উত্তর কেরোয়া বেপারী বাড়ি গ্রামে মরহুমের কুলখানি উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে ফরিদগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে মরহুমের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য প্রার্থনা করা হয়।








