প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮
কর্মফল
ফরিদুল ইসলাম কর্মফল
মানুষ তুমি যা-ই করো,
রেখে যাও তার ছাপ,
সময়েরই আয়নায় শেষে
দেখবে নিজের পাপ।কারও চোখে অশ্রু দিয়ে
হাসলে আপন মনে,
সেই অশ্রুর হিসাব লেখা
থাকে বিধির খাতায় গোপনে।কারও মনে ফুল ফোটালে
ফুলের সুবাস পাবে,
কারও পথে কাঁটা বিছালে
কাঁটায় নিজেই ক্ষত হবে।অন্যায়েরও আয়ু আছে,
মিথ্যার আছে ক্ষয়,
সত্য যতই নীরব থাকুক,
শেষে তারই জয়।কাউকে ছোট করে কখনো
বড় হওয়া যায় না,
পরের বুকে আগুন জ্বেলে
শান্তি খুঁজে পাওয়া যায় না।সময় বড় নীরব বিচারক,
করে না তো ঘোষণা,
নীরব হাতে ফিরিয়ে দেয়
কর্মেরই পরিণামখানা।তাই তো কারও ক্ষতি করে
হয়ো না আত্মহারা,
অন্যায়ের পথ যতই মসৃণ,
শেষটা নয় যে সারা।ক্ষমা করো, ভুলে যাও ক্ষোভ,
রেখো হৃদয় খাঁটি,
প্রতিশোধের আগুন নয়,
মানবতাই হোক সাথি।মনে রেখো, কর্মফল
হারায় না তো কভু,
আজকে তুমি যা বুনে যাবে,
কাল পাবে তারই সবটুকু।জীবন তো ক্ষণিকের এক
আলো-ছায়ার খেলা,
কর্মফলই লিখে রাখে
মানুষ চেনার বেলা।







