প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬
মাতৃভূমি

মনির হোসেন খান মাতৃভূমি
সমুদ্রের ডানা মেলা গাংচিলে
ফসলের মাঠে লাঙ্গলে
ফাগুনের রাঙা পলাশে
তোমাকে দেখি।বসন্তের কোকিলে দোয়েলে
শরতের কাঁশফুলে
আশ্বিনের ছাতিম ফুলে
তোমাকে দেখি।বর্ষার জারুল কদমে
হেমন্তের সাদা বকে
দুখিয়ার বিলের লাল শাপলাতে
পুকুর ঝিলের কচুরিপানা ফুলে
তোমাকে দেখি।পৌষের নবান্নে গরম পিঠাপুলিতে
ধানের শীষে জমে থাকা শিশির বিন্দুতে
কাজী নজরুলের— জসিম উদ্দিনের
রবীন্দ্রনাথের কবিতায়
তোমাকে দেখি।মেঠোপথের গরুর গাড়িতে
চার বেহারার পালকিতে
গাঁয়ের নববধূর আলতা
মাখা পায়ে লম্বা ঘোমটার
লাল শাড়িতে
আমি তোমাকে দেখি।বাউল সংগীতে লালন গীতিতে
জয়নুল আবদীন
এস. এম. সুলতানের
রংতুলিতে
একতারা ও দোতারায়
মোনাজাতে ও প্রার্থনায়
লাল সবুজের ঐ পতাকায়
আমি তোমাকে দেখি।মসজিদ মন্দির গীর্জা পাগোডায়
পদ্মা মেঘনা ডাকাতিয়ার মোহনায়
সোনালি আঁশেতে রূপোলি ইলিশে
চাঁদনি পশর রাতে ও ভরা জোৎস্নায়
তোমাকে দেখি।তোমাকে দেখি তোমাকে দেখি
আমি শুধু তোমায় দেখি
হে প্রিয় মাতৃভূমি
হে প্রিয় জন্মভূমি।***
বিষ
বিষের কোন বিজ্ঞাপন নেই
প্রয়োজনও পড়ে না তার
তবুও এ বাজারে দেদারছে বিকোয় বিষ।লাল বিষ হলুদ বিষ কিংবা
কালো বিষ চলছে দারুণ,
তবে এ বাজারে নীল বিষ
বিকোয় ভালো।ইন্টেরিয়র ডিজাইনের মুগ্ধতায়
থরে থরে সাজানো বিষ
কি দারুন ডিসপ্লে,এ বাজারে বিষের কোন
বিজ্ঞাপন নেই
প্রয়োজনও পড়ে না তার,
তবুও বিষ চলছে দূরন্ত গতিতে
পরিবেশনায় শিল্পকে হারিয়ে।কী যে সুন্দর দেখতে
বিষের পেয়ালাগুলো
বিষের ডিসগুলো।






