শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬

মো. তানজিদ কোতয়াল

হে প্রিয় নবী

অনলাইন ডেস্ক
হে প্রিয় নবী

মরুর বুকে যখন ঘনিয়েছিল অন্ধকারের রাত,

বিবেকহীন পৃথিবী ভুলেছিল সত্যের প্রভাত।

অন্যায়ের শৃঙ্খলে কাঁদত মানবতার প্রাণ,

তখন নূর হয়ে এলে—হে রহমতের নবী মহান।

তোমার কণ্ঠে জেগে উঠল সত্যের দীপ্ত বাণী,

অন্ধ হৃদয় খুঁজে পেল আলোর ঠিকানা জানি।

ভ্রাতৃত্বের বন্ধনে তুমি জুড়েছিলে ভাঙা মন,

মমতার পরশে বদলে দিলে নিষ্ঠুর এ জীবন।

ক্ষমার মহত্ত্বে তুমি জয় করেছিলে শত্রুহৃদয়,

দয়ার ছায়ায় আশ্রয় পেল পথহারা নির্ভয়।

ক্ষুধার্তের অন্ন হলে, দুঃখীর অশ্রুজল মুছে,

মানবতার শিক্ষা দিলে ভালোবাসার ভাষা বুঝে।

রবিউল আউয়াল আসে নূরের স্মৃতি নিয়ে,

ঘুমন্ত বিবেক জেগে ওঠে তোমার আদর্শ নিয়ে।

হিংসার প্রাচীর ভেঙে উঠুক ভালোবাসার ঘর,

সত্যের দীপ জ্বলে মুছে যাক সকল আঁধার।

তোমার দেখানো পথে চলুক প্রতিটি মানবপ্রাণ,

ন্যায়-মমতা-শান্তিতে ভরে উঠুক এই জাহান।

হে প্রিয় নবী, তোমার স্মরণে পবিত্র হোক প্রাণ,

তোমার আদর্শে গড়ে উঠুক সুন্দর এই জীবন।

আদর্শ হোক জীবনের শ্রেষ্ঠ অঙ্গীকার,

মানবতার আলোয় ভরে উঠুক ধরিত্রী বারবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়