শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

লীলাখেলায়

রবিউল আলম মিজি
লীলাখেলায়

সমুদ্র আমায় শিখায়—

নীরবতা কীভাবে গর্জন জাগায়।

প্রকৃতি আমায় ভাবায়,

স্রষ্টার সৃষ্টি আমায় কাঁদায়।

প্রেম রহস্যময়, স্রষ্টা দয়াময়।

প্রকৃতি সয়, মানুষ রয়!

আছে কী মৃত্যুর ভয়?

স্রষ্টা চিরকালই রয়।

সূর্যের আলো সবার চেহারায়,

স্রষ্টা সৃষ্টিকে লালন করে আপন মহীমায়।

সৌরজগৎ বেঁচে আছে আসমানের সীমানায়,

জমিনে চরণ ফেলি বৃক্ষের ছায়ায়।

বাঁচতে চাই রবের দয়ায়।

স্রষ্টার সৃষ্টি জেগে উঠে আপন লীলাখেলায়।

যা নেই চন্দ্রে, তা আছে তারায়।

বৃক্ষের ফুল আমায় ভাবায়।

পৃথিবীর জমিনে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে যায়,

আমার এতিম হৃদয় তেমনি দুঃখ সয়ে যায়।

মানুষ মরে যায়,

আচার-আচরণ রয়ে যায়!

এক জাত বাঁচে আরেক জাতের অনুপ্রেরণায়।

বৃষ্টি আসে মেঘের খেলায়,

হৃদয় মরে যায় অবহেলায়।

সূর্য উদয় হয় ফজরের বেলায়,

অস্ত যায় আপন চলাফেরায়—

স্রষ্টার আপন লীলাখেলায়।

পাহাড় থেকে ঝরনা বয়ে যায়,

মানুষের মাঝ থেকে মানুষ মরে যায়;

এসব যা ঘটছে, ঘটে যায়—

সবই মহীয়ানের লীলাখেলায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়