প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৫
প্রতীক্ষা

অনিচ্ছায়ও তুমি এসে দাঁড়াও দৃষ্টি আয়নায়,
দেখতে না-চাওয়া মুখটাও বিজ্ঞাপন হয়ে ফেরে
কতদিন রোদে পুড়েছি, ভিজেছি বৃষ্টিতে
বহুদূরের পোস্টঅফিস তবু স্থির, বিরহ নীরবে।হলুদ খামের আশায় কেটে গেছে হাজার বিকেল,
সন্ধ্যা ঝরে নামহীন প্রতীক্ষায়
যদি তোমার হাতের বোনা অনুভূতি পেতাম!কয়েকটি শব্দই যেখানে যথেষ্টÑ
বারবার মুখস্থ করতাম প্রতিটি বিরামচিহ্ন,
সেখানে লুকিয়ে আছে আমার সমস্ত ঋতু।কাগজের ভাঁজে নিদ্রামুখর স্বপ্ন
অব্যক্ত ভালোবাসার নীরব উচ্চারণ
আজ সবই সহজ, স্পর্শ কাছাকাছি
মুহূর্তেই পৌঁছে যায় বার্তা পুব ও পশ্চিমে
শুধু অপেক্ষার দিন আর ফেরে না,
অনুভূতি হারিয়ে যায় সময়-জঞ্জালে।লোভের বাজারে সহজলভ্য হয়েছো প্রতিদিন, দুর্লভ হয়ে গেছে হেমন্ত-চিঠি, তোমার ঠিকানা।








