প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:১৬
মানুষ ও জলতত্ত্ব
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা মানুষ ও জলতত্ত্ব
জলের নিজস্ব কোনো রঙ নেই বলে
জল পাত্রের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল;
পাত্রের রঙে নিজেকে সমর্পিত করে
জল কখনো সাদা, লাল, হলুদ এবং
অন্যান্য সুবিধাবাদী ভূমিকায়জলকে পাত্রস্থ করে জলমৌলরঙ বদলায়
মানুষ; মানুষের কাছে জল শিখে নেয় ‘জ’ ...তত্ত্ব;
মানুষের এ শিক্ষা মানুষকে শিখিয়ে
মানুষের ওপর ভর করে জল; তখন
নিজের রঙ থাকা সত্ত্বেও মানুষ সর্পিল
বর্ণচোরা সাজেজলস্বভাবী মানুষ ভোগে জলতত্ত্বে
...জলযোগে, জলরোগে!
মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক। মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক (অব.)।








