শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:০৩

কুয়েতি কম্বল ও অন্যান্য

আশরাফ চঞ্চল
কুয়েতি কম্বল ও অন্যান্য

আফরানা আঁখি ছোটকাল থেকে একটু বেশিই সেনসিটিভ টাইপের। পরিপাটি আর সেজেগুঁজে থাকতে পছন্দ করে। স্কুলে-কলেজে পড়ার সময় কত ছেলে যে প্রেমের প্রস্তাব দিয়েছে তার ইয়ত্তা নেই। কাউকেই সে পাত্তা দেয়নি। গল্প উপন্যাস সিনেমায় দেখেছে, ছেলেরা প্রেমের নামে কাছে এসেই দেহ ভোগ করতে চায়! তার কাছে এই বিষয়টা খুবই বিশ্রী লাগে।

সে অনেক লম্বা। স্বাস্থ্যবতী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পানপাতার মতো গোলগাল মুখশ্রী। কালচে ঠোঁট। কুচকুচে কালো চুল ও যুগল ভ্রু। বেশ উন্নত স্তন। ভরাট নিতম্ব। হাসিখুশি মুখের সুরেলা কণ্ঠস্বরের অধিকারী। এক কথায, সব মিলিয়ে সে অসাধারণ!

তার স্বামী কুয়েতে থাকে। মাসে মাসে টাকা পাঠায়। গহনা অলংকারের অভাব নেই। অভাব শুধু আবেগ আর ভালোবাসার। স্পর্শের নান্দনিকতা ভিডিও কলে ঘুচানো যায় না!

অল্প কদিনের সংসার। ‘দাম্পত্য’ আদতে যে জিনিসটা কী তা আঁচ করতে না করতেই স্বামী নাসির শেখ কুয়েতে চলে গেল! আফরানা একা একা থাকে। শীতের রাতে শরীরে কুয়েতি ওমের কম্বল মুড়িয়ে রাখে কিন্তু কিছুতেই শীত যায় না!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়