রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১৪

যে ছিল আমার প্রেম প্রেয়সী

আশরাফ চঞ্চল

তখন কবিতা লিখতাম। পত্রিকায় ছাপা হতো। ভাবতাম, এই তো কবি হয়ে গেছি! আহা! কী যে ভালো লাগা, ভেতরে ভেতরে। চোখে-মুখে যেনো স্বপ্নের শেষ নেই। রঙিন ডানার প্রজাপতি হয়ে ওড়ে ওড়ে মনে মনে গাইতাম, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা...

একদিন কদমফুলের মাতাল করা ঘ্রাণ ছড়ানো দুপুরে, একটা হলুদখাম হাতে নিয়ে ডাকপিয়ন এসে কড়া নাড়লো দরোজায়। প্রেরকের ঘরে এক উঠতি বয়সি মহিলা কবির নাম...! পৃথিবীর তাবৎ বিস্ময় যেনো আমার চোখে! প্রেম যমুনায় বইছে যে উথালপাতাল ঢেউ।ভালোবাসার তুমুল বৃষ্টিতে অডিও প্লেয়ারে কে যেনো গাইছে, বৃষ্টি পড়ে টাপুরটুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর...

চিঠির সাদা পৃষ্টায় মাত্র দুটো লাইনÑ

কবি, আপনার লেখা আমাকে খুব টানে। শুভকামনা। ইতিÑ

...!

একদিন আমিও লিখলাম। যথাসময়ে উত্তর এলো। এভাবে লিখতে লিখতে সম্পর্কটা গভীরের দিকে বাঁক নিতেই হঠাৎ ও একেবারেই নাই হয়ে গেল...!

কেনো জানি, কী কারণে তাকে আজও ভুলতে পারি না আমি! জপমালার মতো তার নাম সদা সর্বদা জপি। প্রতিনিয়ত তার ছবি হৃদয়ে আঁকি!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়