শনিবার, ২০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:১০

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক
পাঠক ফোরামের কবিতা

এম আর এম শোভন বুড়ো খোকার ঈদ

চুলগুলো পেকে গেছে দাঁতগুলো গেছে পড়ে,

পাকা চুলে চিরুনি চালিয়ে বৃদ্ধ হাসেন একা,

আয়নায় আজ অনেক বছর পর নিজের সাথে দেখা।

নতুন পাঞ্জাবিটা ঝুলছে আলনায়, সুবাস তাহার চেনা,

ছেলের পাঠানো উপহারÑ দামি, হিসেব করে কেনা।

উঠোনেতে আজো রোদ হাসে ঠিক আগেরই মতন,

স্মৃতির কোঠায় জমা হয়ে আছে কত শত আয়োজন।

একদা যেখানে মুখরিত ছিল শিশুর কলতানে,

আজ সেথা শুধু নীরবতা জাগে বুড়ো চাতকের প্রাণে।

ভিডিও কলেতে নাতনি বলেছে, “ঈদ মোবারক দাদু!”

স্ক্রিনের ওপাশ থেকে ভেসে আসে একবিংশর জাদু।

‘ব্যস্ততা বড়’Ñ মেনে নিয়েছেন প্রবীণ পিতা তা নীরবে,

দূর প্রবাসের খাঁচায় বন্দি সন্তান আসবে কবে?

তবুও বৃদ্ধ হাসেন মলিন, মনেতে জমিয়ে আশা,

ঈদের নামাজে সঁপে দেন তিনি প্রভুকে ভালোবাসা।

পাবলিক ফোনের ওপাশে হয়তো আজো কেউ পথ চেয়ে,

বৃদ্ধের ঈদ কেটে যায় শুধু স্মৃতির তরণী বেয়ে।

জানলার পাশে এক কাপ চায়ে চুমুক দিয়ে ভাবেন,

শৈশবের সেই ঈদের দিনগুলো কি আর ফিরে পাবেন?

দামি আতরের ঘ্রাণে ম ম করে একাকীত্বের ঘর,

তবুও তো ঈদ, আনন্দের দিনÑ হোক না আপন পর।

ছবি-৩১

পলাশ কুমার দে

শুভ জন্মদিন চাঁদপুর কণ্ঠ

সামাজিক উদ্যোগ

সংগতি-অসংগতি

তুলে ধরে দৈনিক চাঁদপুর কণ্ঠ

সাংস্কৃতিক, রাজনৈতিক

আবেগ-অনুভূতির কোলাহল

অনলাইনে ও প্রিন্টে প্রকাশ করে

দৈনিক চাঁদপুর কণ্ঠ।

পথচলার ৩২ বছরÑ

কবি, লেখক, সাহিত্যিক, সংস্কৃতি সৃষ্টিশীলতায়

দৈনিক চাঁদপুর কণ্ঠ

শুভ জন্মদিনে অভিবাদন।

ছবি-৩১

তানজিদ কোতয়াল

ঈদের জাগ্রত মঞ্চ

ঈদের ভোরে বাতাসজুড়ে তাকবিরেরই সুর,

মুমিন হৃদয় জেগে ওঠে আনন্দে ভরপুর।

সাদা পাঞ্জাবি পরে সবাই ছুটে যায় মাঠে,

ঈদের নামাজ পড়ে যেন শান্তি নামে পথে।

কুরবানির পশুর চোখে নীরব এক ভাষা,

আল্লাহরই সন্তুষ্টিতে লুকিয়ে সব আশা।

ত্যাগ ছাড়া মানুষ কোনো মহত্ত্ব পায় না,

লোভে ভরা হৃদয় কখনো আলোর পথ চায় না।

ঈদের দিনে সবাই ভাগ করে দেয় সুখের রঙিন দিন,

গরিবের ঘর ভরে ওঠে মাংসের সুগন্ধ বিন।

হাসির শব্দ উঠছে ভেসে অলিগলি জুড়ে,

ভালোবাসার আলো জ্বলে প্রতিটি প্রাণ ঘিরে।

ঈদ মানে কেবল নয় নতুন কাপড় পড়া,

ঈদ মানে আত্মাকে আজ পাপ থেকে সরা।

ত্যাগের শিক্ষা বুকে নিয়ে চলুক জীবনভর,

মানবতার এই সৌন্দর্য হোক পৃথিবীর ঘর।

রক্তিম সেই কুরবানিতে জাগে ঈমানি জয়,

অহংকারের দুর্গ ভেঙে বিনয় নামে হৃদয়।

স্বার্থের কালো শিকল ছিঁড়ে জেগে উঠুক প্রাণ,

সত্যের পথে দৃঢ় হোক প্রতিটি মুসলমান।

মুনাফিকির মুখোশ পুড়ে হোক বিবেকের জাগরণ,

অন্ধকারের বুক চিরে উঠুক নূরের স্পন্দন।

ত্যাগের আগুন বুকে নিয়ে বদলে যাক সময়,

মানবতার সৈনিক হোক প্রতিটি তরুণ হৃদয়।

ঈদের এই মহিমাতে ঘুচুক হিংসা-ঘৃণা সব,

ভ্রাতৃত্বের সুবাস ছড়াক পৃথিবীর প্রতিটি রব।

আল্লাহরই প্রেমে রাঙুক প্রতিটি অন্তর,

কুরবানির শিক্ষায় গড়ুক নতুন এক ভোর।

তাহসিনা বিনতে আজাদ প্রিয় মানুষ

মরুর বুকের সুরভি,

আলোর পথের দিশারী,

গহীন রাতের আলো,

জাহেলিয়াতের ধ্বংসকারী।

দোজাহানের পরশমণি,

দ্বীন ইসলামের বাহক তুমি।

মুক্তির রক্তিম সূর্য তুমি।

দুস্থদের সাহায্যকারী,

আমার আদর্শ, আমার নবী।

চাঁদের চেয়েও সুন্দর তুমি,

তোমারি উম্মত আমি।

সব মানুষের নেতা তুমি,

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামÑ

তুমি আদর্শ আমারই।

ছবি-৩১

আসাদ আরিয়ান

আমরা লজ্জিত

আমরা পুরুষরা আজ লজ্জিত,

এই সমাজের মাঝে।

পশুর থেকেও নিচু,

এক অমানুষের কাজে।

দেখতে দেখতে দিন কেটে যায়,

আমার বোনটি তো ন্যায় পায় না।

ঐদিকে মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছে,

নরপিশাচ নামক হায়না।

সরকারের কাছে আমার প্রশ্ন,

এ বিচার আর কতদিন যাবে?

আসিয়া ও রামিসার মত শিশুরা,

এদেশে কি নিরাপত্তা পাবে?

কেন এমনটা ঘটে এ দেশে,

কেন এমনটা হয়।

অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে,

পাচ্ছি কি আমরা ভয়?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়