প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:১৬
হায়দারি হুঙ্কার

আসাদুজ্জামান খান মুকুল হায়দারি হুঙ্কার
ইরানের ওই ত্রিসীমানায় রণহুঙ্কার জারি,
সন্ত্রাসীদের কলিজা তাই কাঁপছে ত্রাসে ভারি।
জায়নবাদী দস্যু দলের রক্ত-মাখা খেলায়,
রুদ্র-আঘাত হানছে ইরান শত্রু সেনার মেলায়।ড্রোন-মিসাইল গর্জে ওঠে কাঁপে দস্যু ঘাঁটি,
নয়কো ভিত বীর মুজাহিদ দেশপ্রেম আছে খাঁটি।
আকাশ চিরে বজ্র হানে প্রতিশোধের অগ্নি,
জালিম সেনার দম্ভ পুড়ে ভষ্মে জমদগ্নি।বিশ্বজুড়ে মুক্তি পিয়াস মজলুমেরই আর্ত,
ছিনিয়ে নেবে লড়াই করে অত্যাচারীর স্বার্থ।
হায়দারির তেজ ধারক দেশে উঠছে জয়ের আলো,
ঘুঁচবে এবার কুচক্রীদের অধর্ম ঘোর কালো।শপথ নিয়ে আনবে বিজয় ঐ বদরের মত, মুছবে রে আজ শোষণ-হাতের দেওয়া সকল ক্ষত।








