প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:১৫
ফাগুনের কান্না
সাঈদুর রহমান লিটন

সাঈদুর রহমান লিটন ফাগুনের কান্না
পাতাগুলো ঝরে যাচ্ছে
উড়ে উড়ে পড়ে জমিনের পর।
বুকের ভিতর শব্দ হয় মোচর মোচর
কান পেতে শুনে ঘুঘরো পোকা
তালে, সুরে বেসুরে এক হয়ে যায়।
পত্র যবনিকার শব্দ কে শুনেছে কানে?
পা ফেললেই বোঝা যায় কান্না,
ফাগুনের কান্না দেখা যায় না,
শোনা যা অন্তরে।
বৃক্ষের শূন্যতা দেখা যায় চোখে
কান্না শোনা যায় না কানে।








