শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:১৫

ঈদটা হোক সবার

শামীম মিয়া
ঈদটা হোক সবার

শামীম মিয়া ঈদটা হোক সবার

রোজার শেষে ঈদের খুশি

আসবে সবার ঘরে,

সুখের ছোঁয়ায় মনটা তখন

হাসবে নতুন করে।

ধনী-গরিব এক হয়ে সব

সাম্য-প্রীতির গানে,

ফুটিয়ে দেব হাসি যত

দুঃস্থজনের প্রাণে।

পড়ব নামাজ সবাই মিলে

হাতটি রেখে হাতে,

নতুন কাপড় বিলিয়ে দেব

খুশির দিন ও রাতে।

স্বপ্ন পূরণ হোক না সবার

সবাই যেন হাসে,

হিংসা ভুলে থাকব মোরা

গরিব-দুঃখীর পাশে।

নতুন জামায় খুশির ঝিলিক

দেখব চোখে-মুখে,

দু হাত সবার বাড়িয়ে দেব

তাই তো ওদের সুখে।

সবার জন্য করব দোয়া

পাপ মুছে যাক সব,

দ্ঃুখীর পাশে থাকলে জানি

হাসবে আমার রব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়