রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬

অকল্পনীয় চাওয়া

খোদেজা মাহবুব
অকল্পনীয় চাওয়া

খোদেজা মাহবুব অকল্পনীয় চাওয়া

তোমায় আমি ভালোবেসেছিলাম

আকাশের মতো,

তুমি আমায় রোদের মতো করে

জ্বালিয়ে দিলে।

তোমায় আমি চেয়েছিলাম স্নিগ্ধতায়

ভরা বাতাসের মতো,

আর,

তুমি আমায় শুষ্কতায় হাওয়ায় ভাসালে।

আমি ভেবেছিলাম, তুমি ভালোবাসায় বুঝিয়ে দিবে সাগরের গভীরতা কতটুকু!

আমি ঠিক বুঝে গেলাম, এর গভীরতা হ্রদের মতো!

যার নেই ঢেউ, গর্জন কিংবা গভীরতা।

আমি কিন্তু ভালোবেসেছিলাম

পাহাড়চূড়ার মতো করে।

যার মধ্যে কষ্টের ছলছলানি আছে।

যা কেউ দেখে না।

দেখে কেবল কষ্টের সৌন্দর্য।

কষ্ট কেবল পাহাড় টা একাই দেখে।

তোমরা যাকে ঝর্ণা বলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়